ভিয়েনা ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১০১ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের হাফিজ উদ্দিন অ্যাভিনিউতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আলী আজগর মাহমুদের সঞ্চালনায় গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, জেলা দক্ষিণের সহ-সভাপতি হাফেজ মাওলানা মো. মোসেলহ উদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

আপডেটের সময় ০৫:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪