ভিয়েনা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

লালমোহনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • ১৬২ সময় দেখুন

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে  “শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা” ও করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৮মার্চ) সকাল ১০টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এর সভাপতিত্বে “মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে নারীরা পিছিয়ে নেই, আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও নারী নেতৃত্ব সমানতালে এগিয়ে চলছে। দেশের উন্নয়নে নারীরাও অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে দেশকে সমৃদ্ধশালী করার যে স্বপ্ন তা পূরণে নারীরাও ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী’র সঞ্চালনায় আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাদ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিরিন আকতার প্রমূখ।

সালাম সেন্টু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেটের সময় ০৬:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১