ভিয়েনা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

রাষ্ট্র সংস্কারে আরো ৪ কমিশন গঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ১০০ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: রাষ্ট্র সংস্কার উদ্যোগের অংশ হিসেবে আরো চারটি কমিশন গঠন করেছে সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

নতুন ৪টি কমিশন হলো- স্বাস্থ্য কমিশন, গণমাধ্যম কমিশন, নারীবিষয়ক কমিশন ও শ্রমিক অধিকার কমিশন।

তিনি বলেন, স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। নারী বিষয়ক কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন নারীপক্ষের প্রতিষ্ঠাতা ও মানবাধিকারকর্মী শিরীন পারভিন হক ও শ্রমিক অধিকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ।

রিজওয়ানা হাসান বলেন, এই চার কমিশন গঠনের কাজ প্রায় চূড়ান্ত। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কমিশন চারটি পূর্ণাঙ্গ করা হবে তিনি উল্লেখ করেন।

শিক্ষা খাতে কোনো কমিশন গঠন করা হচ্ছে –কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের মধ্যে আলোচনা হচ্ছে।  শিক্ষা সংস্কার কোন পথে গেলে আধুনিক ও যুগোপযোগি এবং বতর্মান প্রজন্মের চাহিদাকে প্রতিফলন করে এমন সব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কমিশনের কাজ সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে না। প্রত্যেক কমিশন প্রধানকে বলা হয়েছে তিনি তার কর্মপরিধি ঠিক করবেন। সরকারের পক্ষ থেকে বড় পরিসরে একটা ধারনা দেওয়া হয়েছে। তবে তাদের কর্মপরিধি এবং সংস্কারের ক্ষেত্র কি হবে সেটা উনারা ঠিক করবেন।

রিজওয়ানা হাসান আরো বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত কাজের প্রতিবেদন হাতে পেয়েছি। সেই প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। সিদ্ধান্ত কী হয়, পরবর্তীতে সেটি জানানো হবে।

এর আগে রাষ্ট্র সংস্কারে আরও ৬টি কমিশন গঠিত হয়। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করে সরকার। আর ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হয়। এসব কমিশন এরইমধ্যে কাজ শুরু করেছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী মাহফুজ আলম ও প্রেস সেক্রেটারি শফিকুল আলম উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাষ্ট্র সংস্কারে আরো ৪ কমিশন গঠন

আপডেটের সময় ০৮:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪