ভিয়েনা ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করবেন প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১২৯ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতি নির্বাচনে দলীয়  প্রার্থী  মনোনয়ন দেবেন। মঙ্গলবার সন্ধ্যায়  জাতীয়  সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের এক  বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রী ও দলীয়  প্রধানকে দেয়া হয়েছে।

বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের  ব্রিফ করেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের ক্ষমতা দলীয় প্রধান শেখ হাসিনাকে দেওয়ার ব্যাপারে একটি প্রস্তাব এসেছে এবং প্রস্তাবটি  সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সকল প্রকার জল্পনা-কল্পনা  এখন ঐক্যের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ করবেন।’

আওয়ামী লীগের প্রর্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দেবেন।

সভায়  প্রধানমন্ত্রী তার বক্তব্যে দলী  সংসদ সদস্যদের নিজ নিজ  নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে  এবং গত ১৪ বছরে তার সরকারের করা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার পরামর্শ দেন। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে  ভোট চাইতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে  বক্তব্য রাখেন।

ঢাকা/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করবেন প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৬:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩