ভিয়েনা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু : প্রধানমন্ত্রীর শোক ইংলিশ প্রিমিয়ারে ম্যানচেস্টার সিটির হ্যাটট্রিক হার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রবিন টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১২৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাঙ্গামাটি জেলায় আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা।

শুক্রবার সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন বিহারে ধর্মীয় শোভাযাত্রা, ধর্মসভাসহ নানা দান কার্যের মধ্য দিয়ে দিবসটি পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে এবং বিশ্বের সকল প্রাণীর সুখ-শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

সকাল ৮টায় শহরের বনরূপা কাঁঠালতলি মৈত্রী বিহার থেকে একটি বিশাল ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাঙ্গামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক প্রদক্ষিণ করে তবলছড়ি আনন্দ বিহারে গিয়ে শেষ হয়। মিলিত হয় ধর্ম সভায়। সম্পাদন করা হয় সংঘদানসহ নানান দান কার্য। পুণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ করেন।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারসহ বিভিন্ন বিহারের বৌদ্ধ ধর্মীয় গুরুসহ বিহারের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই সময়ে শহরের রাঙ্গামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে রাজবন বিহার পর্যন্ত আরও একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও দায়ক-দায়িকারা অংশ নেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধ মূর্তিসহ সংঘদান এবং ভিক্ষু সংঘের ধর্মদেশনা। পুণ্যার্থীরা বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণী অনুসরণের শপথ নেন এবং বিহারগুলোতে অন্নদানসহ বিবিধ পুণ্যকর্মে লিপ্ত হন।

বৌদ্ধ ধর্মমতে, এই বৈশাখী পূর্ণিমা তিথিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ থেকে আড়াই হাজার বছর আগে এই পবিত্র তিথিতেই লুম্বিনী কাননে রাজকুমার সিদ্ধার্থ গৌতমের জন্ম হয়েছিল। দীর্ঘ সাধনার পর এই একই দিনে তিনি ভারতের বুদ্ধগয়ায় ‘বুদ্ধত্ব’ বা পরম জ্ঞান অর্জন করেন। আবার এই একই তিথিতেই তিনি কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। বুদ্ধের এই জন্ম বোধিলাভ এবং মহাপরিনির্বাণ-এই তিন মহাঘটনা এই দিনেই ঘটেছিল বলেই একে ‘ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা’ বলা হয়।

বুদ্ধের অর্জিত সেই পরম জ্ঞান এবং অহিংসার পথ অনুসরণ করেই আজকের এই দিনটি পার্বত্য জনপদ উৎসবে পরিণত হয়।

জেলা শহর ছাড়া বিভিন্ন উপজেলায় নানা ধর্মীয় আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু : প্রধানমন্ত্রীর শোক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

আপডেটের সময় ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬