ভিয়েনা ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

যুক্তরাষ্ট্রে হাসপাতালে হামলা;বন্দুকধারীসহ ২ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • ৯২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ারে একটি মানসিক হাসপাতালে শুক্রবার (১৭ নভেম্বর) বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে ঐ হামলাকারীও নিহত হয়।

রাজ্য পুলিশের কর্নেল মার্ক হল বলেন, সন্দেহভাজন ব্যক্তি কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে একজনকে গুলি করে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঐ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত এক সৈন্যের গুলিতে সন্দেহভাজন ব্যক্তি মারা যায়।’ তিনি আরো বলেন, হামলা হাসপাতালের লবিতে সীমাবদ্ধ ছিল।

মার্ক হল বন্দুকধারী বা নিহতের পরিচয় জানাতে পারেননি। তিনি বলেন, ‘সেখানে জনসাধারণ, হাসপাতালের রোগী বা স্টাফদের কোন হুমকি নেই।’

রাজ্যের রাজধানী কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ১৮৫টি বেড রয়েছে। হাসপাতালটিতে জটিল মানসিক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে প্রায়ই এমন বন্দুক হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে মানুষের সংখ্যার চেয়ে বেশি বন্দুক রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে হাসপাতালে হামলা;বন্দুকধারীসহ ২ জন নিহত

আপডেটের সময় ০৯:৫৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩