ভিয়েনা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

মাদক ও অপরাধমুক্ত যুব সমাজ গড়তে খেলাধূলার বিকল্প নেই-এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • ১৬২ সময় দেখুন

লালমোহন প্রতিনিধিঃ ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে দেশের সকল পর্যায়ের পাশাপাশি খেলাধূলারও ব্যাপক উন্নয়ন করেছেন। কিশোর যুবকদের অপরাধমুক্ত রাখতে তৃণমূল পর্যায়ে খেলাধূলার ব্যবস্থা করেছেন। আর বিগত বিএনপি-জামাত জোট সরকার যুব সমাজের হাতে অস্ত্র ধরিয়ে দিয়েছিল।

রবিবার সন্ধ্যায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে “বঙ্গবন্ধু ভলিবল টুর্ণামেন্ট”র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, দেশের যুব সমাজকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিংসহ সকল প্রকারের অপরাধমুক্ত রাখতে হলে খেলাধূলার বিকল্প নেই। ক্রিকেট ফুলবলের পাশাপাশি ভলিবলসহ দেশের ঐতিহ্যবাহি খেলাধূলার ধারা অব্যাহত রাখতে হবে। যুব সমজকে ক্রীড়ামূখী রাখতে নিয়মিত খেলাধূলার আয়োজন করতে হবে। ফাইনাল খেলায় ধলীগৌরনগর ইউনিয়ন ও ওয়েস্টার্ণ পাড়া অংশ নিয় ওয়েষ্টার্ণ পাড়া জয়লাভ করে। এসময় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

অনুষ্ঠানে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নবীনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সালাম সেন্টু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাদক ও অপরাধমুক্ত যুব সমাজ গড়তে খেলাধূলার বিকল্প নেই-এমপি শাওন

আপডেটের সময় ০৫:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১