ভিয়েনা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

মহেশপুরে ২৫ মাদ্রাসায় নেই কোনো শহীদ মিনার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯১ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি:  চলছে ভাষা আন্দোলনের মাস। ইতোমধ্যে ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে গেলেও ঝিনাইদহের মহেশপুরে ২৫ মাদ্রাসার একটিতেও নেই কোনো শহীদ মিনার।

সরেজমিনে খোজ নিয়ে জানা যায়, মহেশপুর উপজেলায় ১০টি কলেজের মধ্যে আটটি শহীদ মিনার আছে, ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টিতে, ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টিতে, ১০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে একমাত্র গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। কিন্তু উপজেলার ২৫টি মাদ্রাসার মধ্যে একটিতেও কোনো শহীদ মিনার নেই।

মহেশপুর মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল জানান, শহীদ মিনার নির্মাণের জন্য প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের নিকট চিঠি দেওয়া হয়েছে।

মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ বলেন, পরিকল্পনা করে পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করে দেওয়া হবে। যথাযোগ্য মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা পালনের জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহেশপুরে ২৫ মাদ্রাসায় নেই কোনো শহীদ মিনার

আপডেটের সময় ০৮:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩