ভিয়েনা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এমডিসহ ফুডপান্ডার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি এয়ারলাইনগুলোর কয়েকটি ফ্লাইট বাতিল লালমোহনে ১৫ প্রকল্পের টাকা আত্মসাৎ: সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে কাঠালিয়ায় স্মরণসভা কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

মহেশপুরে গুড়িয়ে দেওয়া হলো ৯ টি অবৈধ ইটভাটা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • ১৩৮ সময় দেখুন

ঝিনাইদহ  প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে গুড়িয়ে দেওয়া হয়েছে ৯ টি অবৈধ ইটভাটা। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদফতর।

খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকাসহ নানা অনিয়মের অভিযোগ মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান তারা। যার নেতৃত্বে দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা খাতুন।

এসময় উপজেলার নেপা গ্রামের সোহাগ ব্রিকস, মাসুম ব্রিকস, শ্যামকুড় এলাকার সীমান্ত ব্রিকস, রাফি ব্রিকস, গুড়দাহ এলাকার বিশ্বাস ব্রিকস, জলিলপুরের র‍্যাডো ব্রিকস, হুদা মোড়ের মিলন সিটি ব্রিকস, কাজীরবেড় এলাকার রুমা ব্রিকস ও সলেমানপুরের ভাই ভাই ব্রিকস গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানের সময় ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেয়। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া এসব অবৈধ ইটভাটায় তৈরি কাঁচা ইট রোলার মেশিনের সাহায্যে গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযানে যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ার, সহকারী পরিচালক হারুন অর রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাকিব হাসান /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

এমডিসহ ফুডপান্ডার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহেশপুরে গুড়িয়ে দেওয়া হলো ৯ টি অবৈধ ইটভাটা

আপডেটের সময় ০৭:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১