ভিয়েনা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

ভোলার দুই পৌরসভার নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের নির্দেশনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • ২৪২ সময় দেখুন

ভোলা: ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌর নির্বাচনকে সামনে রেখে এই দুই থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নির্বাচনের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং প্রদান করেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

তিনি ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ ও আনসার সদস্যকে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ দেন। পুলিশ সুপার নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই,) সকল অফিসার/ফোর্সগণকে প্রয়োজনীয় মূল্যবান দিকনির্দেশনা সহ করণীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

পুলিশ সুপার বলেন, নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের গোয়ন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে। এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে তড়িৎ নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগণের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পুরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে। ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, দৌলতখান ও বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জসহ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাব্বির আলম বাবু/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার দুই পৌরসভার নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের নির্দেশনা

আপডেটের সময় ০৩:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১