ভিয়েনা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

ভোলার চরফ্যাসনে পৌরনির্বাচন হবে,অবাধ ও নিরপেক্ষ- জেলা প্রশাসক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২০৯ সময় দেখুন

চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশন পৌর সভার নির্বাচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারী,নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ। বৃহম্পতিবার বেলা সাড়ে ১১টায় চরফ্যাসন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এই সব কথা বলেন।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক আরো বলেন, দেশে এখন আইন শৃঙ্খলার অবস্থা খুবই ভাল রয়েছে। নির্বাচনের বিষয় নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে সিইসি নির্দেশ দিয়েছেন। সরকারও কঠোর অবস্থানে রয়েছেন। আগামী ২৮ তারিখের চরফ্যাসন পৌর নির্বাচন আইন শৃঙ্খলা সুন্দর রাখার জন্যে মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদেকে নির্দেশ প্রদান করেন। তা না হলে প্রশাসন আইনের মাধ্যমে সকল ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনী আচরন বিধির প্রতি লক্ষ্য রাখবেন। যাতে কেউ আচরন বিধি ভংঙ্গ করতে না পারে সেই দিকে দৃষ্টি রাখতে হবে।

বিশেষ অতিথি ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার আহম্মেদ বলেন, নির্বাচনে ভোটে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে প্রয়োজেন পুলিশ বাড়ী থেকে ভোটারদেরকে এনে ভোট দেয়ার ব্যবস্থা করবেন। ইভিএম ভোটের মাধ্যমে চরফ্যাসনে ভোট গ্রহণ করা হবে। আচরণবিধি লঙঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না। এই সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভূমি) রিপন বিশ্বাস, সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি হাসেম মহাজন, সম্পাদক মনির আহম্মেদ শুভ্র, সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক আমির হোসেন, অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নোমান সিকদারসহ মেয়র,কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

জামাল মোল্লা /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার চরফ্যাসনে পৌরনির্বাচন হবে,অবাধ ও নিরপেক্ষ- জেলা প্রশাসক

আপডেটের সময় ০২:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১