ভিয়েনা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী আনোয়ার হোসেনের মৃত্যু ঢাকায় জরুরি অবতরণ ভারতের এয়ার অ্যাম্বুলেন্স, রোগীর মৃত্যু শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি, সারের ডিলারশিপ বাতিলের দাবি জুলাই জাতীয় সনদ নিয়ে কূটকৌশলের অবকাশ নেই: সাইফুল হক ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, ডাক পেলেন ইমন আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির লালমোহনে জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ভোলায় হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ ১জন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৪৯৮ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা : ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ মো. মাইনুদ্দিন মোল্লা (৩৭) নামে এক জনকে আটক করা হয়েছে।
‎মঙ্গলবার (৬ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
‎আটক মাইনুদ্দিন মোল্লা সদর থানাধীন চরশামাইয়া ইউনিয়নের মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং চরশামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
‎
‎লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১টা হতে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চরশামাইয়া ইউনিয়নের চরশিফলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আটককৃত ব্যক্তির বাড়িতে তল্লাশি করে ৬টি হাতবোমা ও ৫টি দেশিয় অস্ত্র (২টি রামদা, ১টি কুড়াল) এবং ২টি চাপাতিসহ মো. মাইনুদ্দিন মোল্লাকে আটক করা হয়।
‎তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
‎জব্দকৃত হাতবোমা, দেশীয় অস্ত্র এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী আনোয়ার হোসেনের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ ১জন আটক

আপডেটের সময় ১১:১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫