ভিয়েনা ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

ভুয়া ভিডিও বানিয়ে শীর্ষ নেতাদের নামে অপপ্রচার হচ্ছে: রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • ১৮০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে বিএনপির শীর্ষ নেতাদের ভুয়া ভিডিও তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় এসব করা হচ্ছে।

রোববার (১৭ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে প্রযুক্তির সহায়তায় দেশে থাকা নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রাখছেন। এই যোগাযোগের জন্য প্রধানত ব্যবহার করা হয় জুম নামে একটি অ্যাপ। জুম মিটিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেওয়া বক্তব্য এআই ব্যবহারের মাধ্যমে বিকৃত করে ভিডিও বানিয়ে দেশে-বিদেশে দলের শুভানুধ্যায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। আবার সেই চাঁদাবাজির ভিডিও প্রচার করা হচ্ছে। সরকারপন্থি কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম এবং মিডিয়া আউটলেট থেকে এসব করা হচ্ছে।

বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কয়েকজন সদস্যকে নিয়েও একই ধরনের ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে। দলের তথ্য ও প্রযুক্তি দপ্তরের তাৎক্ষণিক তৎপরতায় ফেসবুক এবং ইউটিউবে থাকা এমন ভুয়া ভিডিও শনাক্ত করে সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় রীতিবিরুদ্ধ অশালীন ও অপকর্মের হোতারা হয়তো এসব ভিডিও দিয়ে আবারও এমন তৎপরতা চালাতে পারে।

দলের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, বিএনপির কোনো নেতা কখনোই এভাবে ভিডিও কল করে কারও কাছে টাকা চাইবেন না। এ বিশ্বাস আপনারা নিজেদের মধ্যে রাখবেন। কেউ যদি এভাবে ভিডিও কলে আপনাদের কাছে টাকা চান, তাহলে সঙ্গে সঙ্গে সেটা দলীয় নেতাদের জানান। যাতে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাহিদা রফিক, তাহসিনা রুশদীর লুনা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভুয়া ভিডিও বানিয়ে শীর্ষ নেতাদের নামে অপপ্রচার হচ্ছে: রিজভী

আপডেটের সময় ০৮:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪