ভিয়েনা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

ভিয়েনায় ইফতার ও দোয়ার মাহফিলে মরহুম শাহ মুহাম্মদ ফরহাদের জন্য বিশেষ দোয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • ৯৩ সময় দেখুন

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন জান্নাতুল ফরহাদ ও মজনু আজাদের উদ্যোগে আয়োজিত এই ইফতার ও দোয়ার মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন

ইউরোপ ডেস্কঃ মঙ্গলবার (১১ এপ্রিল) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে জান্নাতুল ফরহাদ ও মজনু আজাদের উদ্যোগে এক ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের পূর্বে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আলেমে দ্বীন ও নেতৃবৃন্দ ইসলামিক আলোচনায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে অন্যতম বায়তুল মামুর মসজিদ – ১০ এর ইমাম ও খতিব শায়খ মুহিউদ্দিন মাসুম।

বক্তারা পবিত্র রমাদান মাসের শেষ দশকের গুরুত্ব ও ফজিলত তুলে ধরেন। বিশেষ করে শেষ দশকের লাইলাতুল কদর রাতের অনুসন্ধানের ওপর গুরুত্ব আরোপ করেন। ইফতার ও দোয়ার মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর মসজিদ ভিয়েনা ১০ এর ইমাম ও খতিব শায়খ মুহিউদ্দিন মাসুম। দোয়ায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির কিংবদন্তী পুরুষ মরহুম শাহ মুহাম্মাদ ফরহাদ – এর রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।

তাছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি সহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তির জন্য মহান আল্লাহতায়ালার নিকট দোয়া করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় ইফতার ও দোয়ার মাহফিলে মরহুম শাহ মুহাম্মদ ফরহাদের জন্য বিশেষ দোয়া

আপডেটের সময় ০৭:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩