ভিয়েনা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বৃটিশ হাইকমিশনার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১০:০০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৯৯ সময় দেখুন

খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিলেন হাইকমিশনার সারাহ কুক

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (৪ সেপ্টেম্বর) শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসায় ফিরোজায় গিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। এর মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে এই প্রথম দেখা করলেন কোনও বিদেশি কূটনীতিক।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ অস্থায়ী জামিন পান খালেদা জিয়া। জামিন পেলেও ফিরোজায় তিনি ‘একপ্রকার কারাবন্দী’ ছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া। এরপর বিদেশি কোনও কূটনীতিকের সাথে এটাই তার প্রথম সাক্ষাৎ। রাত সাড়ে আটটায় খালেদা জিয়া ও সারাহ কুকের বৈঠক শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে এ নিয়ে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতেই এসেছিলেন সারাহ কুক। দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাক্ষাতের সময় ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বৃটিশ হাইকমিশনার

আপডেটের সময় ০৭:১০:০০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪