ভিয়েনা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

বৃষ্টিতে ডুবে গেছে ঢাকার সড়ক-অলিগলি, ভোগান্তিতে নগরবাসী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ৭৯ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: শুক্রবার ভোরে কয়েকঘন্টার ভারি বৃষ্টিতে রাজধানী ঢাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন সড়ক-অলিগলি বৃষ্টির পানিতে ডুবে গেছে।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকে শুরু হওয়া বর্ষণের কারণে ঢাকার বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মানুষের চলাচল কম থাকলেও প্রয়োজনে যারা বের হয়েছেন  তারা পড়েছেন ভোগান্তিতে।  রাস্তায় গনপরিবহন কম থাকলেও সড়কে পানি জমে যাওয়ায় সৃস্ট হয যানজট।

রাজধানীর কারওয়ান বাজার, মানিক মিয়া অ্যাভিনিউ, কল্যাণপুর, শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, পশ্চিম তেজতুরী বাজার, তেজকুনি পাড়া, ধানমন্ডিসহ, পশ্চিম শেওড়াপাড়ার বর্ডার বাজার, দক্ষিণ মনিপুরের মোল্লাপাড়াসহ অনেক রাস্তায় পানি জমে গেছে।

রাজধানীর ইন্দিরা রোডে দেখা যায়, প্রতিটি অলি-গলিসহ মূল সড়কেও হাঁটু পরিমাণ পানি জমেছে। সড়কে চলা সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে পড়ে আছে। যানবাহন কম থাকায় ছাতা নিয়ে অপেক্ষা করছেন যাত্রীরা।

এদিকে বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেয়া চাকরিপ্রার্থীরা। সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে অনেকেই যথাসময়ে বাসা থেকে বের হতে পারেননি। কেউ কেউ বের হলেও সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় বিপাকে পড়ছেন।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ‌

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বৃষ্টিতে ডুবে গেছে ঢাকার সড়ক-অলিগলি, ভোগান্তিতে নগরবাসী

আপডেটের সময় ১০:০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪