ভিয়েনা ০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

বুধবার বিকেলেই চালু হবে ফেসবুক-টিকটক : পলক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ১২৯ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বুধবার (৩১ জুলাই) বিকেলের মধ্যেই ফেসবুক, ইউটিউবসহ বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হবে।

এর আগে বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে অনলাইনে মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সশরীরে হাজির হওয়ার জন্য ফেসবুককে তলব করা হলেও শেষ পর্যন্ত তারা বিটিআরসিতে আসেননি। পরে অনলাইনেই মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করা হয়।

 বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন জুনাইদ আহমেদ পলক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বুধবার বিকেলের মধ্যে চালু হবে, ফেসবুক, টিকটক, ইউটিউব । এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসি কাজ শুরু করেছে।  স্বাভাবিক হবে ইন্টারনেটের গতিও।  ইন্টারনেটের সর্বচ্চ গতি নিশ্চিত করার কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

ফেসবুক প্রসঙ্গে পলক বলেন, ফেসবুক নানা সীমাবদ্ধতার কারণে দ্রুত রেসপন্স করতে পারেনি। তবে ফেসবুক জানিয়েছে তাদের ফ্যাক্টচেকিংয়ে ত্রুটি থাকতে পারে এবং দ্রুতই তারা তাদের এআই আপডেট করবে।

বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস-ইনফরমেশন, ডিস-ইনফরমেশন জনিত যেকোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

গত ২৮ জুলাই সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময়ের কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে সরকার। চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়। একইসঙ্গে ৩১ জুলাই সশরীরে বিটিআরসিতে প্রতিনিধিদের হাজির হতেও বলা হয়েছিল।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বুধবার বিকেলেই চালু হবে ফেসবুক-টিকটক : পলক

আপডেটের সময় ১০:১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪