ভিয়েনা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক

বিশ্বকাপ বাছাই ম্যাচে হোঁচট খেলো মেসির আর্জেন্টিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ১২৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হোঁচট খেয়েছে মেসির আর্জেন্টিনা। চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে তার দল।

ইউনিকো মাদ্রে সিউদেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। কিন্তু বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে দলের ফরোয়ার্ডরা। তৃতীয় আর ১১ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন মার্টিনেজ ও ডি মারিয়া।

অন্যদিকে পাল্টা আক্রমণে আর্জান্টাইন রক্ষণেরও ভালোই পরীক্ষা নেয় চিলি। ১৫ মিনিটে ভারগাসের দূরপাল্লার শট সাইট বারের পাশ দিয়ে যাওয়ায়, এগিয়ে যাওয়া হয়নি তাদের।

খেলার ১৯ মিনিটে লাউতারো মার্টিনেজকে করা ফাউলের সুবাদে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিক থেকে গোল করেন লিওনেল মেসি। তবে লিডটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টাইনরা।

অ্যালিক্স সানচেজের গোলে ৩৬ মিনিটেই সমতায় ফেরে চিলি। এরপর দু’দলই একাধিক সুযোগ পেলেও আর গোল হয়নি।

এ ড্র’য়ে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দু’য়ে থাকলো আলবিসেলেস্তারা। সমান ম্যাচে চিলি আছে ৬ নম্বরে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বকাপ বাছাই ম্যাচে হোঁচট খেলো মেসির আর্জেন্টিনা

আপডেটের সময় ০৩:২১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১