ভিয়েনা ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

বিচ্ছিন্ন চরে কুকুরের কামড়ে হরিণের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • ১১৫ সময় দেখুন

ভোলা  প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চরে কুকুরের কামড়ে একটি পুরুষ চিত্রা হরিণের মৃত্যু হয়েছে। হরিণটির ওজন প্রায় ৫০ কেজি।

শুক্রবার(২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বিচ্ছিন্ন বাসন ভাঙার চরে এ ঘটনা ঘটে। পরে বিকালের দিকে মৃত হরিণটিকে উপজেলা বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেয়া হয়।

তজুমদ্দিন বন বিভাগের বিট কর্মকর্তা রোমেল হোসেন জানান, শুক্রবার দুপুরে বাসন ভাঙা চরের কয়েকজন বাসিন্দার মাধ্যমে জানতে পারি কয়েকটি কুকুর একটি হরিণকে ঘিরে রেখে কামড়াচ্ছে। পরে সেখানে গিয়ে হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসার জন্য নেই। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক হরিণটি মারা গিয়েছে বলে জানান। পরে মৃত হরিণটিকে বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেয়া হয়।

তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. নাহিদুল ইসলাম বলেন, বন বিভাগের লোকজন চিকিৎসার জন্য একটি হরিণ নিয়ে এসেছে। ওই হরিণের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন ছিল। তবে এখানে আনার আগেই হরিণটি মারা যায়।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিচ্ছিন্ন চরে কুকুরের কামড়ে হরিণের মৃত্যু

আপডেটের সময় ০৫:২৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩