ভিয়েনা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি, সভাপতি শাহাদৎ, সম্পাদক মিজানুর মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম

বিএনপি সরকারের সময় সারের দাবীতে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে -মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • ১৩২ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেন,গত বিএনপি সরকারের সময় সারের দাবীতে কৃষককে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে।কিন্তু শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার । আর এজন্যই তিনি যখনই ক্ষমতায় থাকেন তখনই কৃষকে বিনা মূল্যে সার, কিটনাশক সহ কৃষি যন্ত্রপাতি প্রদান করেন। আজ বাংলাদেশ প্রাণীজ আমিষ সহ খাদ্যে স্বয়ং সম্পূর্ন। আর এটা একমাত্র শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। তিনি এদেশের কৃষকদের জন্য কোন ধরনের ব্যাংক একাউন্ট বা জমানো টাকা ছাড়া কৃষিঋন প্রদান করছেন। গত এক বছরেরও বেশী সময় করোনার ভয়াবহ এ পরিস্থিতিতে বিশ্বের সকল দেশ অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হলেও বাংলাদেশ তাদের উন্নয়ন চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিও সার-বীজ প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষিকর্মকর্তা দ্বিগবিজয় হাজরা, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহামুদ খান প্রমুখ।

এ সময় বিনামূল্যে ৮শত কৃষককে প্রত্যেককে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে সার প্রদান করা সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রদান করেন।এ সময় মন্ত্রী আরো বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান এদেশের কৃষকদের অধিকার আদায়ে আজীব সংগ্রাম করেছেন। তাই তারই কন্যা শেখ হাসিনা কৃষকদের সকল সুযোগ সুবিধা প্রদান করছেন। আজ বাংলাদেশের করোনার এ ভয়াবহ পরিস্থিতিতেও কিছু স্বার্থবাজ লোক তাদের রাজনৈতিক ও সাম্প্রদায়িক শক্তিকে প্রকাশ করতে হেফাজতের ছত্রছায়ায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।

এইচ এম লাহেল মাহমুদ/

Tag :
জনপ্রিয়

কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি সরকারের সময় সারের দাবীতে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে -মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

আপডেটের সময় ১১:২৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১