ভিয়েনা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

কৃষকের ঘরে সার পৌছে দিচ্ছে সরকার: এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ১৩৯ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, একসময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নের্তৃত্বের ফলে আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিনত হয়েছে। দেশের কৃষি ও কৃষক বাঁচাতে এ খাতে ব্যাপক ভতূর্কি দিয়েছে সরকার। বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময়ে সার দাবি করায় প্রাণ দিতে হয়েছিল কৃষকদের, আর বঙ্গবন্ধু কন্যা সরকারের আমলে বিনামূল্যে সার ও বীজ কৃষকের দ্বারে দ্বারে।

শুক্রবার সকালে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত “কৃষক প্রশিক্ষণ কেন্দ্র” ও প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার, কৃষি বান্ধব সরকার। আওয়ামীলীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, কৃষির উন্নয়ন হয়, কৃষকের ভাগ্যোন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়। স্বল্প ভূমির দেশে কৃষকদের যুগোপযোগি প্রশিক্ষণ দেয়ার ফলে দেশ এখন খাদ্যে উদ্বৃত্ত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিত। এটা শেখ হাসিনার অবদান।

উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন প্রমূখ।

সালাম সেন্টু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কৃষকের ঘরে সার পৌছে দিচ্ছে সরকার: এমপি শাওন

আপডেটের সময় ০৮:৪৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১