ভিয়েনা ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলকারখানা ও তাঁতশিল্পে ধস, টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন ঝিনাইদহে নিখোঁজ ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ গভীর সমুদ্রে আরব আমিরাতের মতো মুক্ত বাণিজ্য অঞ্চলের পরিকল্পনা করছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১৫৬ সময় দেখুন

বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন,এই বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছে

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের আয়োজনের ওপর অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা চিন্তাভাবনা করেছি ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব। সংযুক্ত আরব আমিরাতে জেবেল আলী পোর্ট আছে, সেটি আমিরাতের অর্থনীতিতে ২৫ শতাংশ অবদান রাখে। সেই বন্দরের মতো করে আমরা মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কাছাকাছি কোনো এক জায়গায় এই ফ্রি ট্রেড জোনের কথা ভাবছি।

চৌধুরী আশিক মাহমুদ আরও জানান, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়ম এসেছেন আমাদের প্রোগ্রামে অংশ নিতে। তিনি আমিরাতের একজন ভিআইপি, এমনকি রাজপরিবারের খুব কাছের লোক। উনি একটা ছোট্ট প্রোগ্রাম করেছেন এখানে। তবে তার প্রোগ্রাম ফুল ছিল, এমনকি অনেক দর্শককে আমরা জায়গা দিতে পারিনি।

ডিপি ওয়ার্ল্ড থেকে কারিগরি বিশেষজ্ঞ নিয়ে, বিভিন্ন সহায়তা নিয়ে আমরা ফ্রি ট্রেড জোন করার চেষ্টা করছি। এটি ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সফরের মূল উদ্দেশ্য ছিল। উনি আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। তারপর এই বিষয় নিয়ে আলাপ করবেন।

এই সময় তিনি জানান, এবারের সম্মেলনে এমন সাড়া পাওয়া গেছে যে অনেককে জায়গা দেওয়া যায়নি। অনেকে জায়গা না পেয়েও এসেছেন বিনিয়োগকারীদের দেখা পেতে। সেজন্য আমরা ভাবছি—আগামী সামিট চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিয়ে যাবো। এটার চাহিদা ওখানেই বেশি।

প্রসঙ্গত, ডিপি ওয়ার্ল্ড একটি বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা, যা ২০০৫ সালে দুবাই পোর্ট অথরিটি এবং দুবাই পোর্টস ইন্টারন্যাশনালকে একত্রীকরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ গভীর সমুদ্রে আরব আমিরাতের মতো মুক্ত বাণিজ্য অঞ্চলের পরিকল্পনা করছে

আপডেটের সময় ০৮:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫