ভিয়েনা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

বাংলাদেশি পর্যটকদের ৩ দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ৯৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ভারতে তিন দিনের জন্য ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

ভারতের পুলিশ ইমিগ্রেশনের বরাতে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধু চিকিৎসা ভিসা ও ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা ভারত ভ্রমণে যেতে পারবে। ২১ মে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।

পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসারের সই করা এক চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব আন্তর্জাতিক রুট সিলগালা করা প্রয়োজন। ফলে ১৭ মে সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধসহ ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ করা হয়েছে। শুধু মেডিকেল ভিসায় ভারত যাওয়া যাবে।

এদিকে, অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্তরক্ষী বিএসএফের টহল জোরদার করা হয়েছে। অতিরিক্ত বিএসএফও মোতায়েন করা হয়েছে। রাতে সীমান্তে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশি পর্যটকদের ৩ দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেটের সময় ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪