ভিয়েনা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

বড় পীর আব্দুল কাদের জিলানী (রঃ) এর মাজার জিয়ারতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • ৬২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় পীর আবদুল কাদের জিলানী (র:) এর মাজার জিয়ারত করার জন্য ইরাকের বাগদাদ শরীফের মোতওয়াল্লী হযরত শেখ খালিদ আবদুল কাদের মনসুর আল জিলানী (র:) আমন্ত্রণ জানিয়েছেন। রবিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূর এলাহী মিনা এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, হযরত শেখ খালিদ আবদুল কাদের মনসুর আল জিলানী (র:) ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইরাক সফরের সময় মাজার জিয়ারতের কথাও বলেন প্রধানমন্ত্রীকে । তিনি প্রধানমন্ত্রীকে জালিপাকের ছবি ও মাজারের গিলাফও উপহার দেন। বাংলাদেশ ও ইরাকের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে মোতওয়াল্লী বলেন, বাংলাদেশের মানুষ বড় পীরকে অনেক সম্মান করে।

শেখ হাসিনা বলেন, নিমতলীর ভয়াবহ অগ্নিকান্ডের পর তিনি দুটি শিয়া মেয়েকে দত্তক নেন এবং তাদের বিয়ের অনুষ্ঠান তাঁর মেয়ের মতো আয়োজন করেন। তিনি বাংলাদেশ সফরের জন্য হযরত শেখ খালিদ আব্দুল কাদের মনসুর আল জিলানী (র:)- কেও ধন্যবাদ জানান।

আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, কাজী কেরামত আলী এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক সংসদ সদস্য কোরায়েশী, আঞ্জুমান কাদেরিয়া বাংলাদেশের সভাপতি মো. মাহবুব উল আলম, কোষাধ্যক্ষ সৈয়দ মামনুন কাদের ও সদস্য জিয়াউল জামাল আবু সোয়াইদ সিদ্দিকী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Tag :
জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বড় পীর আব্দুল কাদের জিলানী (রঃ) এর মাজার জিয়ারতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

আপডেটের সময় ০৭:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪