ভিয়েনা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন

ফেরিঘাটে নেই বাড়ি ফেরা মানুষের ভীড়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • ৯২ সময় দেখুন

মুন্সিগঞ্জঃ সরকারঘোষিত কঠোর বিধি-নিষেধের প্রথম দিনে, বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে দুটি চেকপোস্টে কাজ করছে পুলিশ ও বিজিবি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘাটে যেতে দেয়া হচ্ছে না। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে একেবারেই যাত্রীশূন্য অবস্থায় রয়েছে শিমুলিয়া ঘাট। তবে পণ্যবাহী পরিবহন পারাপারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে, বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে ১৫টি ফেরি চলাচল করছে। এসব ফেরি দিয়ে শুধুমাত্র পণ্যবাহী ট্রাক, জরুরি পরিবহণ ও অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে। সকাল থেকে ঘাটে যাত্রীদের উপস্থিতি নেই বললেই চলে।

এদিকে, আরিচা-দৌলতদিয়া ফেরিঘাটের চিত্রও একইরকম। অন্যান্য দিনের মতো নেই যাত্রীদের ভীড়। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। চলমান আছে পন্যবহনকারি,  জরুরী সেবার যানবাহন পারাপার।

ঢাকা ডেস্ক/ইবিটাইমন/আরএন

জনপ্রিয়

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফেরিঘাটে নেই বাড়ি ফেরা মানুষের ভীড়

আপডেটের সময় ০৭:১৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১