ভিয়েনা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

প্রধান উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ৯৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: মার্কিন দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তারা পারস্পরিক সার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং অধ্যাপক ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক বৈঠকের সময় আলোচিত মূল বিষয়গুলোর অগ্রগতির ওপর আলোকপাত করেন।

বৈঠকে হেলেন লাফেভ প্রধান উপদেষ্টাকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে অবহিত করেন এবং সফর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস এ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোর বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, ছয়টি প্রধান সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং তারা দেশের অংশীজনদের সঙ্গে পরামর্শ করবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধান উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

আপডেটের সময় ০৭:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪