ভিয়েনা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন কাতারের শিল্পমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ১৩৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানী আজ ২৩ এপ্রিল (বুধবার) দোহায় একটি হোটেলে সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
সাক্ষাৎকালে দু’দেশের মধ্যে শিল্প-বাণিজ্য খাতে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
কাতারের রাজধানী দোহাতে আর্থানা সামিটে যোগ দিতে চার দিনের সফরে ২১ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে কাতারে রওনা হন প্রধান উপদেষ্টা। কাতার পৌঁছানোর পরদিন মঙ্গলবার (২২ এপ্রিল) তিনি সম্মেলনে যোগদান করেন এবং একটি বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন।
মূল সম্মেলনের সাইড লাইনে তিনি বিভিন্ন বা সরকারি বেসরকারি ও ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। আজ ২৩ এপ্রিল রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে যোগদান করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন কাতারের শিল্পমন্ত্রী

আপডেটের সময় ০৪:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫