ভিয়েনা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে যুবক নিখোঁজ, আরো দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত, উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • ১৩৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ  ভোলায় পুলিশের ধাওয়া খেয়ে মো. নোমান হোসেন(২৭)নামের এক যুবক মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনায় আরো দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে দুই কনস্টেবলসহ ৪ পুলিশকে বরখাস্ত করে ভোলা পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন দুই পুলিশ কর্মকর্তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
বরখাস্তকৃত পুলিশ হলো দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) স্বরুপ কান্তি পাল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা।এর আগে দিন কনস্টেবল মো. রাসেল ও  সজীবকে বরখাস্ত করা হয়।

দৌলতখান ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শাহাদাত হোসেন জানান, গতকাল বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। এরপর আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনাস্থলের আশেপাশে ডুবুরি দল অভিযান চালিয়ে নোমানের কোনো সন্ধান পায়নি। নদীতে তীব্র স্রােত ও পানির চাপ বেশি থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

এদিকে নিখোঁজ নোমানের বাড়িতে এখনো চলছে শোকের মাতম। তাঁর স্ত্রী, ছেলে ও বাবা-মায়ের কান্নায় নোমানের বাড়িতে এক হ্নদয়বেদারক পরিবেশের সৃষ্টি হয়। তাঁরা এ ঘটনায় জড়িত পুলিশদের উপযুক্ত বিচারের দাবি জানান।

ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, নোমান নিখোঁজ হওয়ার ঘটনায় দুই পুলিশ অফিসারসহ চারজনকে সাময়িকভাবে বরখাস্ত করে ভোলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ, বৃহস্পতিবার দুপুরের দিকে দৌলতখান উপজেলার পাতার খাল মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকায় নোমানসহ বেশ কয়েকজন জুয়া খেলছিল। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত না করেই বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা নোমানদের জুয়ার আসরে গিয়ে তাদেরকে ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে নোমানসহ আরো কয়েকজন পড়ে যায়। তাদের মধ্যে সবাই সাঁতরে তীরে উঠে আসতে পারলেও নোমান উঠে আসতে পারেনি। এরপরই নিখোঁজ হয় নোমান।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে যুবক নিখোঁজ, আরো দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত, উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

আপডেটের সময় ০২:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২