ভিয়েনা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

পিরোজপুরে ৭ সংবাদকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ১৩০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ৭ সংবাদকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জেলার সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার (০৬ডিসেম্বর) জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ে বোমা হামলার অভিযোগ করে ওই ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আবুল বাশার ওরফে বাদশা বাদী হয়ে ওই রাতে মামলাটি দায়ের করেন। দায়ের হওয়া ওই মামলায় ৭৫ জনকে নামীয় এবং আরো ৫০-৬০ জনকে অজ্ঞাত করে আসামী করা হয়। ওই মামলায় উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল হক ছগির , আলমগীর কবির মান্নু, সাবেক সাধারন সম্পাদক নাসির উদ্দিন , বর্তমান কমিটির সহসভপতি মো. শাহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মো. আল আমিন হোসেন, কার্য নির্বাহী কমিটির সদস্য রাজু সিকদার, সাদিকুল ইসলাম এ ৭ জনকে আসামী করা হয়েছে। এ ঘটনায় জেলা ঝুড়ে সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে পিরোজপুর জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এবং যমুনা টিভি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিথি এসএম তানভীর আহম্মেদ জানান, ওই সব সংবাদ কর্মীদের নামে মামলা দেয়ার কথাটা শুনেছি। বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সাথে কথা বলতে চেষ্টা করেছি। কিন্তু তিনি ছুটিতে থাকায় তা সম্ভব হয় নি। সংবাদকর্মীদের নামে বিস্ফোরক আইনে মামলা দায়েরের বিষয়টি দু:খ জনক। তবে তারা যদি রাজনীতির সাথে জড়িত থাকে তাবে তা স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনের ব্যাপার। একই কথা বলেন প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী।
এ ব্যাপারে জানতে ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: এনামুল হক জানান, আমরা কখনোই সাংবাদিকদের বিরুদ্ধে নই। ওই মামলাটি পুলিশ বাদী হয়ে করে নি। আমরা (পুলিশ) অভিযোগ পেয়েছি। যেহেতু বিষয়টি রাজনৈতিক এবং ওই সব সংবাদকর্মী বিএনপি-জামায়াতের রাজনীীতর সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। সে ক্ষেত্রের আমাদের কিছু করার থাকে না। তবে ওই সব সংবাদকর্মীরা যদি ঘটনার সাথে জড়িত না থাকেন তবে পরবর্তীতে চার্জ শিট দাখিলের সময় তদন্ত করে তাদের নাম বাদ দেয়া হবে।

এ বিষয়ে জানতে ওই মামলার বাদী আবুল বাশারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বোমা হামলায় তিনি আহত হয়েছে। তিনি মামলাটির বাদী ঠিকই তবে এ সময় তিনি অসুস্থ থাকায় কাদের আসামী করা হয়েছে তা তিনি জানেন না।

এ বিষয়ে জানতে জেলা পুলিশ সুপারের ব্যবহৃত সরকারী মুঠোফোনে ফোন দিলে তিনি তা কেটে দেন। তাই তার কোন সাক্ষাৎ নেয়া সম্ভব হয় নি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া বাজারে থাকা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Tag :
জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে ৭ সংবাদকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

আপডেটের সময় ০৫:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২