ভিয়েনা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ৯ অক্টোবর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ১০৬ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: দেশের আকাশে সোমবার কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী বুধবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৯ অক্টোবর রোববার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৯ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ রোববার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ৯ অক্টোবর

আপডেটের সময় ০৬:২২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২