ভিয়েনা ০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

নিউইয়র্ক প্রবাসী “ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ”ক্যান্সার আক্রান্ত সায়েম কে সাহায্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • ১১৫ সময় দেখুন

নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ব্লাড ক্যান্সার আক্রান্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র সায়েমের চিকিৎসা সহযোগিতায় এগিয়ে এসেছে নিউইয়র্ক প্রবাসী ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ নামের একটি সংগঠন।

রবিবার (৪ এপ্রিল) দুপুরে লালমোহন প্রেসক্লাবে ক্যান্সার আক্রান্ত সায়েমের পিতার নিকট আড়াই লাখ টাকার এ অর্থ সহায়তা তুলে দেয় সংগঠনটি।

পরে সংগঠনের নেতৃবৃন্দ লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ড মধ্য পেশকার হাওলা গ্রামের ওই স্কুল ছাত্রকে দেখতে তার বাড়িতে যান। শিশু সায়েমের বাবা ফারুক সাধারণ শ্রমিকের কাজ করে সংসার চালায়। সায়েমের চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব না হওয়ায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সায়েমের চিকিৎসা সহায়তার জন্য ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ নামের এই সংগঠনের সাথে সমন্বয় করেন লালমোহনের স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ’। তাদের উদ্যোগে এর আগে সায়েমের চিকিৎসার জন্য আরো নগদ অর্থ সহায়তা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ সংগঠনের সাধারণ সম্পাদক নিউইয়র্ক প্রবাসী আবদুর রহমান জুয়েল, সদস্য আফতাব উদ্দিন,অহিদ পাটোয়ারি, সমাজসেবক জামাল উদ্দিন বাহার, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক জসিম জনি, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাতুজ্জামান সোহাগ, নবজাগরণ সংস্থার কর্মীবৃন্দ প্রমুখ।

বক্তারা বলেন, নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের সংগঠন ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশ অব ইউএস ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আত্মমানবতার সেবায় কাজ করে আসছে। সংগঠনটি বিভিন্ন সময় জেলার বিভিন্ন এলাকার অসহায়,দুস্থ্য পরিবার ও অসুস্থ রোগীদের সহায়তা করে আসছে। তারাই ধারাবাহিকতায় লালমোহনের স্কুল ছাত্র সায়েমকেও সহযোগিতা করলো সংগঠনটি।

এ সময় বক্তারা সমাজের বৃত্তবানদেরকেও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহব্বান জানান।

নি প্র /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউইয়র্ক প্রবাসী “ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ”ক্যান্সার আক্রান্ত সায়েম কে সাহায্য

আপডেটের সময় ১২:৪০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১