ভিয়েনা ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়কের পদত্যাগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • ১১৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল তার দলীয় পদ থেকে পদ ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে তার নিজস্ব ফেসবুক আইডি ‘মিজানুর দুলাল’-এ তার স্বাক্ষরিত একটি আবেদন প্রকাশ করা হয়।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচীব-এর কাছে দেয়া ওই আবেদন সূত্রে জানা গেছে, তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ থাকার জন্য একজন উপজেলা বিএনপির আহ্বায়ক হিসাবে তার রাজনৈতিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। তাই তিনি ওই পদ থেকে পদ ত্যাগ করছেন। তবে তিনি দলীয় একজন সাধারন কর্মী হিসাবে থাকবেন।

এ ব্যাপারে ওই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলালের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তিনি আহŸায়ক হওয়ার পর থেকে দলের কাঙ্খিত পদ বি ত কিছু নেতা দলের ভীতর গ্রæপিং সৃষ্টি করেছেন। তিনি দলের ভীতর কোন ধরনের গ্রপিং মেনে নিতে রাজী না। তা ছাড়া এই চক্রটি পুলিশ ও আওয়ামী লীগের সাথে গোপনে আঁতাত করে দলীয় বিভিন্ন কর্মসূচীতে বাঁধা সৃষ্টি করছেন। এতে দলের সাধারন কর্মীদের একের পর এক হয়রানীর শিকার হতে হচ্ছে। তাই দল ও কর্মীদের রক্ষা করতে তাকে পদত্যাগ এর পথটি বেঁচে নিতে হয়েছে বলে তার দাবী।

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. শাফিকুর রহমান শাফিক বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল দলের আহ্বায়ক হওয়ার পর তিনি সংগঠনকে সুসংগঠিত করতে ব্যাপকভাবে কাজ করছেন। তিনি এর আগেও সভাপতি থাকাকালেও দলের নেতা-কর্মীরা ব্যাপকভাবে সুযোগ সুবিধা পেয়ে দল করেছেন। তাই আমরা তার পদত্যাগ মেনে নিতে রাজি না। এ দিকে তার পদত্যাগে সাধারন কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল দলের একজন পরিক্ষীত নেতা। তিনি এর আগে ওই উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি আবেগ তারিত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে শুনেছি। তবে তার এমন সিদ্ধান্ত সঠিক নয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়কের পদত্যাগ

আপডেটের সময় ০৩:৪৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩