ভিয়েনা ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

নাজিরপুরে জন্মের ৫ ঘন্টায় নবজাতকের সনদ দিলেন ইউএনও

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে জন্মের ৫ ঘন্টা পর মধ্যে নবজাতকের জন্ম সনদ নিয়ে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে রবিবার (১২ ফেব্রæয়ারী) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে।

জানা গেছে, ওই গ্রামের আক্তারুজ্জামান ও সাবিনা ইয়াসমিন দম্পত্তি ওই দিন বেলা ১১টার দিকে একটি কন্যা সন্তান জন্ম দেন। কন্যা সন্তানটি জন্মের ৫ঘন্টার মধ্যে বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ওই নবজাতক ও তার মায়ের কাছে ফুলের শুভেচ্ছা প্রদান সহ তাকে জন্ম সনদ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার দাস ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান, ইউপি সচীব মো. নুরুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। এ সময় তারা ওই নবজাতকের জন্য আর্থিক সাহায্য ও দুগ্ধজাত খাবার প্রদান করেন।

ওই ইউনিয়নের চেয়ারম্যান জানান, এ ছাড়া গত শুক্রবার (১০ ফেব্রæয়ারী) রাতে একই ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের মাহাবুব শেখের জন্ম নেয়া কন্যার সনদ জন্মের ১৭ ঘন্টার মধ্যে গত শনিবার (১১ ফেব্রæয়ারী) দুপুরে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। স্থানীয় গ্রাম পুলিশের কাছ থেকে পাওয়া জন্ম তথ্যের মাধ্যমে তাদের ওই সনদ প্রস্তুত করা হয়েছে।

তিনি আরো জানান, জন্ম ও মৃত্যু সনদ পেতে যাতে ভোগান্তি না হয় সে জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে জন্মের ৫ ঘন্টায় নবজাতকের সনদ দিলেন ইউএনও

আপডেটের সময় ০৮:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩