ভিয়েনা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন ঝিনাইদহে নিখোঁজ ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করবেন ট্রাম্প! খালেদা জিয়ার জন্মদিন আজ চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ৯৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: নভেম্বর মাসে দেশে ২১৯ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত নভেম্বর মাসে দেশে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আর অক্টোবরে এসেছিল ২৩৯ কোটি ৫১ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে কমেছে রেমিট্যান্স প্রবাহ।

নভেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮২ কোটি ৪২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ৪৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। নভেম্বরের ১৭ থেকে ২৩ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ১২ লাখ ২০ হাজার ডলার। ১০ থেকে ১৬ নভেম্বর দেশের প্রবাসী আয় এসেছে ৬০ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। নভেম্বরের ৩ থেকে ৯ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৬১ কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার। আর ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার

আপডেটের সময় ০৭:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪