ভিয়েনা ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার

দীর্ঘ সাড়ে ৬ মাস পর ঝিনাইদহে স্বস্তির বৃষ্টি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • ১০২ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ দীর্ঘ সাড়ে ৬ মাস পর ঝিনাইদহে স্বস্তির বৃষ্টি হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে প্রথমে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। এর পর হালকা বাতাসের সঙ্গে সঙ্গে ধূলিঝড় ও বৃষ্টি শুরু হয়।

বেলা ১২ টা থেকে শুরু করে দুপুর ১ টা পর্যন্ত বৃষ্টি হয়। প্রায় ১ ঘণ্টা বৃষ্টির হওয়ার ফলে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। বৃষ্টির কারণে ঈদের কেনা-কাটায় কিছুটা বিঘ্ন ঘটলেও পরিবেশ ঠান্ডা হওয়ায় রোজাদারসহ নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকার ব্যবসায়ী সোবাহান উদ্দিন বলেন, তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ বৃষ্টির জন্য প্রার্থনায় বসেছিল। অল্প সময়ের জন্য হলেও এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি এনেছে।

শহরের আদর্শপাড়ার বাসিন্দা আব্দুল আজিজ বলেন, দীর্ঘদিন পরে হলেও বৃষ্টিতে স্বস্তি পেয়েছে মানুষ। এই বৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা কমে গেছে। এর ফলে রোজাদার কিছুটা হলেও উপশম হয়েছে।

শেখ ইমন/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দীর্ঘ সাড়ে ৬ মাস পর ঝিনাইদহে স্বস্তির বৃষ্টি

আপডেটের সময় ১০:২৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১