ভিয়েনা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন

তুহিন হত্যাসহ সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ২০৮ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নলছিটি প্রেসক্লাবের আয়োজনে সংগঠনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এতে প্রেসক্লাবের সদস্যদের
পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সাধারণ সম্পাদক কে এম সবুজ, সাংবাদিক মিলন কান্তি দাস, সাইদুল কবির রানা ও সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্যু।
বক্তারা বলেন, নির্মম নির্যাতন করে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন হচ্ছে। সত্য ঘটনা তুলে ধরলেই সাংবাদিকদের ওপর হামলা হয়। এ ধরনের হামলা, মামলা, নির্যাতন ও হত্যা বন্ধ করা না হলে সাংবাদিকরা রাজপথে কঠোর কর্মসূচি দিবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি
দেওয়া হয়। সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুহিন হত্যাসহ সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

আপডেটের সময় ০২:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫