ভিয়েনা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

তজুমদ্দিনে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৩ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • ১৩৭ সময় দেখুন

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকসহ ৩ জন নিহত হয়েছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা নিহতদের লাশ উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার চাচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৮৪নং দক্ষিণ পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের মেসার্স রাশেদুজ্জামান পিটার ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্মাণাধীন সেফটি ট্যাংকির ভিতরের সেন্টারিংয়ের মালামাল খুলতে নামে নির্মাণ শ্রমিক রাকিব (২২) ও শামিম (২২)।

এ সময় ট্যাংকির ভিতরের বিষাক্ত গ্যাসে মৃত্যুর যন্ত্রণায় দুই শ্রমিকের ডাক-চিৎকার শুনে পাশ্ববর্তী আলাউদ্দিন তাদেরকে উদ্ধার করতে গিয়ে তিনিও ট্যাংকির মধ্যে পড়ে যায়। পরে স্থানীয়রা তজুমদ্দিন ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিয়ে তারা দ্রুত ট্যাংকির ভিতর থেকে রাকিব, শামিম ও আলাউদ্দিনের লাশ উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে পৌছেন দেন।

তজুমদ্দিন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আলী আশ্রাফ বলেন, নির্মাণাধীন ট্যাংকি টি দীর্ঘদিন মুখ বন্ধ থাকায় ভিতরে বিষাক্ত গ্যাসের কারণে তাদের ৩ জনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালে পৌছে দেয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা ঘটনাটিকে দু:খজনক উল্লেখ করে বলেন, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইন ব্যবস্থা নেয়া হবে। তিনি নিহতের পরিবার প্রতি ২০ হাজার টাকার সহায়তা করার ঘোষণা দেন ।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা লাশ তিনটি উদ্ধার করে হাসপাতালে রেখেছেন। আইনগত ব্যবস্থাটি প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ২মাস পূর্বে ঢালাইর কাজ শেষ করে ট্যাংকির মুখ বন্ধ করে রাখায় ভিতরে বিষাক্ত গ্যাস তৈরী হওয়ায় এ ধরনের দূর্ঘটনা ঘটেছে।

সাইফুল ইসলাম সাকিব /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তজুমদ্দিনে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৩ জন নিহত

আপডেটের সময় ০১:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১