ভিয়েনা ১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

ঢাকায় বিদেশী কূটনীতিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • ১০১ সময় দেখুন

       বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়াসহ একাধিক দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি নেতা

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (০২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় গুলশানের লেকশোর হোটেলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, ঢাকা মহানগর বিএনপির সদস্য ইশরাক হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল, তাবিথ আওয়াল, চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে বিদেশী কূটনৈতিকদের মধ্যে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাগের উপ কাউন্সিলর, জাপান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর, পাকিস্তান হাইকমিশনের হেড অব চার্জ, জার্মান দূতাবাস, চায়না, রাশিয়া, ডেনমার্কের প্রতিনিধিসহ আরো কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধি উপস্থিত রয়েছেন বলে বৈঠক সূত্র জানিয়েছে। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখনও জানা যায় নি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় বিদেশী কূটনীতিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক

আপডেটের সময় ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩