ভিয়েনা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

টাঙ্গাইলে ডিবি পুলিশের ভুয়া পরিচয়দানকারী ৪ ডাকাতকে গ্রেফতার করেছে RAB

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • ৮৬ সময় দেখুন
 ঢাকা প্রতি‌নি‌ধিঃ টাঙ্গাইলে ডিবি পুলিশ পরিচয়দানকারী ৪ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।
সোমবার (২০ এপ্রিল) র‌্যাব-১৪ সিপিসি-৩ এর একটি দল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরিয়া ও মানিকগঞ্জের দৌলতপুরে রাতভর পৃথক অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের  শেখ মোঃ সোনা মিয়া(৩৩) পিতা রহমুদ্দিন শেখ,একই এলাকার মোঃ ঠান্ডু মিয়া(২৫),পিতা মোঃ ভাষা মিয়া, টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার হরিপুর গ্রামের  মোঃ মোশারফ হোসেন(৩৫), পিতা মোঃ খাদেমুল ইসলাম ও একই জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের মোঃ আকাশ মিয়া(৩৪)। গতকাল সকালে র‌্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র‌্যাব-১৪,সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃতরা ডিবি পুলিশের ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন সময় ডাকাতি করতো। গত ২০ মার্চ রাত ৮টার সময় তারা অস্ত্রের মুখে হায়েচের চালক সাগরকে জিম্মী করে ডাকাতির উদ্দেশ্যে হায়েচটি নিয়ে মানিকগঞ্জের দিকে রওয়ানা হয়। পরে হায়েচের চালকের দেয়া তথ্য অনুযায়ী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কাঠুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, তাদের সাথে টাঙ্গাইলের সদর উপজেলার কাকুয়ার ইসমাইল(২৮),পিতা অজ্ঞাত ও একই এলাকার আলিম মুন্সি(৪০) পিতা অজ্ঞাত এর মানিকগঞ্জে যোগদানের পরিকল্পনা ছিলো। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি হ্যান্ডকাফ, ১টি পিস্তল সদৃশ বস্তু, ১টি সুইস গিয়ার চাকু, পুলিশের ১টি ভুয়া পরিচয়পত্র, ৫টি মোবাইল ফোন, ১টি হায়েচ, ১টি টর্চ লাইট ও নগদ ১হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ সো‌য়েব মেজবাহউ‌দ্দিন/ইবিটাইমস 
জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ডিবি পুলিশের ভুয়া পরিচয়দানকারী ৪ ডাকাতকে গ্রেফতার করেছে RAB

আপডেটের সময় ০৮:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩