ভিয়েনা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু : প্রধানমন্ত্রীর শোক ইংলিশ প্রিমিয়ারে ম্যানচেস্টার সিটির হ্যাটট্রিক হার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রবিন টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৪৯৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সম্প্রতি নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে মিছিল করায় ছাত্রলীগ ও যুবলীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের শ্যালক আহসানুজ্জামান খান ইমরান। তাকে রোববার (১৮ মে) দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার অন্যদের মধ্যে রয়েছেন, নিকরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর আলী, দেলদুয়ার যুবলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল নির্মাণ শ্রমিক প্রকৌশল সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম,
স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম খন্দকার বাবু,
মেহেদী হাসান মহসিন, সজিব সরকার, নবী নূর মিয়া, সোহেল রানা টিটু এবং মজিবর রহমান।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, “জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে ২০ জনকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য এর আগে গত রোববার রাতে টাঙ্গাইল শহরের থানা পাড়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ সমর্থনে ঝটিকা মিছিল করে। এরপর বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া বাইপাস এলাকায় ভূঞাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর নেতৃত্বে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এই ঘটনার পর বুধবার দিবাগত রাত ১২টার দিকে মিছিলে জড়িতদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে সাধারণ ছাত্র ও স্থানীয় জনতা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু : প্রধানমন্ত্রীর শোক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১১

আপডেটের সময় ০৫:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫