ভিয়েনা ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

টাঙ্গাইলের ১২টি ইউনিয়নে বিএনপি’র লাঠি মিছিল, গ্রেপ্তার ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১০ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ সরকার হটানোর আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করতে টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নে লাঠি মিছিল করেছে বিএনপি। কর্মসূচি পালনকালে করটিয়া ইউনিয়ন দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রæয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল মগড়া ইউনিয়নে পদযাত্রার আয়োজন করে ইউনিয়ন বিএনপি।

এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে ছোটবাসালিয়া বাজারে সমবেত হয়। পরে পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সভা করেন অতিথিরা। সভায় বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

পদযাত্রায় অংশ নেয় শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, মগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাহ মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তম, সাবেক ছাত্রনেতা রফিুকুল ইসলাম রফিক, ছাত্রদলের আহŸায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব এম এ বাতেন, যুগ্ম-আহŸায়ক সাজ্জাদুর রহমান সুমন, রাকিব হোসেন প্রমুখ।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, টাঙ্গাইলের বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে নেতাকর্মীদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে অনেক নেতাকর্মী এখন এলাকাছাড়া। তবে এর প্রভাব কর্মসূচিতে পড়েনি। তিনি জানান, ১০ দফা দাবিসহ আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবী না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

এসময় উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে করটিয়া ইউনিয়নে বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় করটিয়া ইউনিয়ন থেকে বিএনপি নেতা সৈয়দ জাদিদুল হক জাদিদ, মাসুদ নামের দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এছাড়াও শুক্রবার রাতে সা’দত বিশ^বিদ্যালয় কলেজ শাখার সাবেক জিএস সৈয়দ বাবুলকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।

এছাড়াও কাতুলী, মাহমুদনগর, দাইন্যা, ছিলিমপুর, হুগড়া, পোড়াবাড়ী, করটিয়া, গালা, বাঘিল, কাকুয়া, ঘারিন্দ ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের ১২টি ইউনিয়নে বিএনপি’র লাঠি মিছিল, গ্রেপ্তার ২

আপডেটের সময় ০৪:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩