ভিয়েনা ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ১৩২ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে লরির সঙ্গে সিএনজিচালিত মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম শফিকুল ইসলাম। তার বাড়ি ধনবাড়ী সদর উপজেলায়। তিনি ঘাটাইলে একটি এনজিওর ম্যানেজার বলে জানা গেছে। তবে নিহত অন্যজন ও আহত পাঁচজনের নাম জানা যায়নি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে তেলবাহী একটি লরি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঘাটাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আহতদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৫

আপডেটের সময় ০৭:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪