ভিয়েনা ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ঝালকাঠির নলছিটি পৌরভার নিবার্চনের প্রচার প্রচারণা তুঙ্গে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • ১৪৭ সময় দেখুন

ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি পৌরসভা নিবার্চন আগামী ৩০ জানুয়ারি। নিবার্চনের দিন যত ঘনিয়ে আসছে ততই নিবার্চনের প্রচার প্রচারনায় জমে উঠেছে। এই নিবার্চনে মেয়র ১টি পদে ৪জন, সাধারণ কাউন্সিলর ৯টি পদে ৪০জন এবং  সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩টি পদে ১৩জন প্রার্থী রয়েছে।

পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪,১০১ জন। এদের মধ্যে ১২হাজার ৫০ জন পুরুষ ও ১২হাজার ৫১জন মহিলা ভোটার রয়েছে। ১৩টি কেন্দ্রে ভোট গ্রাহন করা হবে এবং শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন করার জন্য নিবার্চন কমিশনকে র‍্যাব-পুলিশ সহযোগিতা করছে।

এই নিবার্চনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির  খান,আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী   মাসুদ খান, বি এন পি সমর্থিত প্রার্থী মুজিবুর রহমান এবং ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা শাহ জামাল রয়েছে ।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ খান  প্রার্থিতার জটিলতা কাটিয়ে হাইকোর্ট থেকে  প্রার্থিতা বহাল আদেশ নিয়ে মঙ্গলবার নিবার্চনে প্রচার প্রচারণায় অংশ নেওয়ায় নিবার্চন আরও জমে উঠেছে। মাসুদ খান ইতিপূর্বে নলছিটি পৌরসভায় মেয়র পদে নিবার্চিত হয়েছিলেন এবং তার একটি অংশের সমর্থন রয়েছে। নলছিটি পৌর এলাকায় পোষ্টারে ছেয়ে গেছে এবং সকাল থেকে রাত পর্যন্ত সকল পদের প্রার্থীরা  ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন।

বাধন রায় /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠির নলছিটি পৌরভার নিবার্চনের প্রচার প্রচারণা তুঙ্গে

আপডেটের সময় ০১:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১