ভিয়েনা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

জনবল সংকটে লালমোহন উপজেলা মৎস্য অফিসঃ সেবা ব্যহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
  • ১৬৫ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি: দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলা মৎস্য অফিস। উপজেলা পূর্বে মেঘনা ও পশ্চিমে তেঁতুলিয়া নদী বেষ্টিত এলাকার মৎস্য অফিসটি অন্যান্য এলাকার চাইতে বেশি ব্যস্ততায় থাকতে হয়। বিশেষ করে মা ইলিশ রক্ষা, জাটকা নিধনরোধ ও মৎস্যচাষীদের আধুনিকায়ন করে সাবলম্বী করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণসহ তাদের সুযোগ সুবিধায় নজর রাখতে হয়।তবে সরকার কর্তৃক ঘোষিত সকল নির্দেশনা বাস্তবায়নে উপজেলা মৎস্য অফিসে নেই পর্যাপ্ত পরিমাণের জনবল, ফলে ব্যহত হচ্ছে সেবা কার্যক্রম।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ অফিসে ৫জন জনবল থাকার কথা থাকলেও উপজেলা মৎস্য কর্মকর্তা ও একজন পিয়নসহ রয়েছেন মোট দুইজন।

গত বছেরর আগষ্ট থেকে শূন্য রয়েছে সহকারী মৎস্য কর্মকর্তার পদ, ক্ষেত্র সহকারী মোঃ বাবুলের অসুস্থতা ও পরে PLR জনিতকারণে গত ৩বছর যাবৎ সে পদটি শূন্য রয়েছে  এবং পেনশন জনিত কারণে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আঃ মালেক চলে যাওয়ায় গত ১৪ মাস যাবৎ খালি রয়েছে সে পদটিও। ফলে নিজ দফতরের পাশাপাশি সরকারি অন্য দফতরের বিভিন্ন দায়িত্ব (যেমন- প্রশিক্ষণ, তদন্ত, পরীক্ষা কেন্দ্রের ডিউটি) একাই সামলাতে হয় উপজেলা মৎস্য কর্মকর্তাকেই।

জনবল সংকটে সেবা ব্যহতের কথা স্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুছ (চঃ দাঃ) জানান, অফিসের ৫টি পদের মধ্যে ৩টি পদই শূন্য রয়েছে। পদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে।  জনবল শূণ্যতায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে হিমশিম খেতে হয়, এতে অনেক সময় মাঠপর্যায়ের সেবাও ব্যাহত হয়। তাই সেবা নিশ্চিতের লক্ষ্যে দ্রুত জনবল সংকট নিরসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এ কর্মকর্তা।

সালাম সেন্টু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জনবল সংকটে লালমোহন উপজেলা মৎস্য অফিসঃ সেবা ব্যহত

আপডেটের সময় ১১:০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১