ভিয়েনা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

চিকিৎসার জন্য আবার থাইল্যান্ড গেলেন রওশন এরশাদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ১০৭ সময় দেখুন

ঢাকা: আবারো চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজ এর একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওয়ানা করেছেন তিনি। এসময় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে থাইল্যান্ড গেছেন তার ছেলে সাদ এরশাদ ও পরিবারের সদস্যরা।

দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপিকে বিদায় জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপিসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা।

এসময় জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চিকিৎসার জন্য আবার থাইল্যান্ড গেলেন রওশন এরশাদ

আপডেটের সময় ০৬:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২