ভিয়েনা ০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

চরফ্যাসনে নারিকেল গাছের মাথায় বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৮ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে চরফ্যাসনের আবদুল্লাহপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আবু তাহের সর্দার (৫০) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) উপজেলার আব্দুুল্লাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের সর্দার ওই এলাকার মোতালেব সর্দারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল ১১ টার দিকে আবু তাহের সর্দার নারিকেল গাছে উঠে ডাল কাটতে গেলে একটি ডাল বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পুরো গাছ বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় গাছের উপর তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশন ও থানায় খবর জানালে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশন লিডার খোরশেদ আলম জানান, সকাল সাড়ে ১১টার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

চরফ্যাসন থানার ওসি মোঃ মোরাদ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে নারিকেল গাছের মাথায় বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

আপডেটের সময় ০৭:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩