ভিয়েনা ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

চরফ্যাশনে ৪ টি অবৈধ ইটভাটা ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • ৯৩ সময় দেখুন

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বুধবার অভিযানের দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এলাকার মেসার্স শানিমা ব্রিকস, মেসার্স ফাহিম ব্রিকস নামের ২টি ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ইটভাটাকে পৃথক পৃথক ভাবে নগদ ৩ লাখ টাকা জরিমানা করা সহ ইটভাটা গুড়িয়ে দেয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন।

এর আগে মঙ্গলবার একই উপজেলার মেসার্স যমুনা ব্রিক্স ও সততা ব্রিকস নামে আরো দুটি ইট ভাটা ধ্বংস ও মুচলেকা নেয় ভ্রম্যমান আদালত।

অভিযানে ইটভাটা গুলোর ড্রাম চিমনীসহ কাঁচা ইট ও ইট তৈরীর সরঞ্জামাদি ধ্বংস করার পাশাপাশি এগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এ সময় কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ তোতা মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স না থাকার পাশাপাশি কাঠ পুড়িয়ে ড্রাম চিমনী ব্যবহার করে অবৈধ ভাবে ইট তৈরি করায় ইটভাটা গুলো ধ্বংস করা হয়েছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জামাল মোল্লা/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে ৪ টি অবৈধ ইটভাটা ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা

আপডেটের সময় ০৬:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩