ভিয়েনা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকুলীয় এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৮২ সময় দেখুন
স্টাফ রি‌পোর্টারঃ বঙ্গপোসাগ‌রে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাংলা‌দে‌শের কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিববুর রহমান।

আজ শনিবার (২৫ মে) দুপুরে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, রিমালের প্রভাবে ৭ থেকে ৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। প্রচুর বৃষ্টিপাত হবে। এজন্য পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটতে পারে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে। ৮০ হাজার স্বেচ্ছাসেবক ও উপকূলে চার হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আগামীকাল রোববার ভোর থেকে ঝড় আঘাত হানতে পারে, সন্ধ্যায় পুরোপুরি আঘাত হানবে বলে পূর্বাভাস রয়েছে।

আজ রাতের মধ্যেই উপকূলীয় অঞ্চলে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয়া হবে বলেও জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিববুর রহমান।

মোঃ সো‌য়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকুলীয় এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে

আপডেটের সময় ০৩:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪