ভিয়েনা ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার

রবি’র আলো এখন অস্তমিত, প্রয়োজন অন্যের আলো

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ১০১ সময় দেখুন

গাজী তাহের লিটন, ভোলা: আগের রাতে খাওয়া হয়নি! অভুক্ত পেট আর অচল দেহ নিয়ে পথে-প্রান্তরে চলছে তার জীবিকার আপোসহীন যুদ্ধ। জীবন যুদ্ধে ২৫ বছরের রবি আলম একা নয়, সাথে ১৩ বছরের ভাতিজা মো. ফায়সালও।

রবি আলম, পিতা: কালু মাঝি; ভোলা জেলার চরফ্যাসন ভুইয়ার হাট, কালিয়া কান্দি। সে শারীরিক প্রতিবন্ধী, চলাচলে একেবারেই অক্ষম। একচালা ঝুপরি ঘরে রয়েছে বৃদ্ধ বাবা ও মা। ভাতিজা ফায়সালের সহায়তায় ঠেলা গাড়িতে চড়ে দীর্ঘ ১১ বছর ভোলার হাট-বাজার ও পথে-প্রান্তরে সে ভিক্ষে করছে। চলার পথে বিভিন্ন হোটেল থেকে খেতে দেয় তাকে। অন্যের সাহায্য ছাড়া নিজ হাতে কেতে পারেননা প্রতিবন্ধী রবি আলম। বেশিরভাগ সময়েই অচলপ্রায় চাচার মুখে ভালোবাসার আকুতি নিয়ে মুখে ভাত তুলে দেন ভাতিজা ফায়সাল।

এ সমাজে বিত্ত ও বৈভবের গল্প যেমন আছে তেমনি ভাগ্যবঞ্চিত মানুষের অস্তমিত জীবনের গল্পও কম নয়। প্রান্তিক এসব দুঃখি মানুষের পাশে দাঁড়ানোটাও এখন লৌকিকতা।

বি রি/ ইবিটাইমস /এম আর/আরএন

জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রবি’র আলো এখন অস্তমিত, প্রয়োজন অন্যের আলো

আপডেটের সময় ০৪:৫২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১