ভিয়েনা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

কৃষকদের সাথে ধান রোপণ করলেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৫ সময় দেখুন

লালমোহন ভোলা প্রতিনিধি: হাতে ধানের চারা, কাদামাটি ও কাদাজলের জমিতে নেমে কৃষকদের সাথে ধান রোপণ করছেন একজন সংসদ সদস্য। সংসদ সদস্যের ধান রোপণ দেখতে জমির কিনারে ভীড় করে আছে উৎসুক জনতা।

ঘটনাটি ভোলার তজুমদ্দিনে। মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। সমাবেশস্থলে যাওয়ার সময় ওই ওয়ার্ডের কালাশা মারকাজ মসজিদ সংলগ্ন জমিতে কৃষকের কে বোরো ধান রোপণ করতে দেখে গাড়ি থামিয়ে জমিতে নেমে পরেন তিনি।

একজন সংসদ সদস্য কে কাদামাটি, কাদাজল মাড়িয়ে জমিতে নামতে দেখে প্রথমে বিচলিত হয়ে পরেন কৃষকরা। পরে তাদের কাছ থেকে ধানের গোছা নিয়ে একত্রে সারিবদ্ধভাবে ধান রোপণ করতে থাকেন সংসদ সদস্য শাওন। তা দেখে উচ্ছ্বসিত হয়ে পরেন কৃষকরা। সংসদ সদস্যের ধান রোপণ কে কৃষকদের প্রতি সম্মান বলে অবিহিত করেন উপস্থিত জনতা।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষে ও কৃষকদের উদ্বুদ্ধ করণে এ প্রয়াস। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে অবদান রাখছেন কৃষকরা। কৃষিতে আগ্রহ বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্রাংশ দিয়ে সহোযোগিতা করে যাচ্ছে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সালাম সেনটু/ইবিটাইমস  

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কৃষকদের সাথে ধান রোপণ করলেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন

আপডেটের সময় ০১:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩